মালদা

৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলারের নেতৃতে মিলন মেলা পুরাতন মালদা পৌরসভায়

পুরাতন মালদা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলার অনুসুয়া দাস নেতৃতে ওয়ার্ডে একটি মিলন মেলা আয়োজন করা হয়। যান যায় তিনদিন ব্যাপী চলবে এই মেলা। শুক্রবার এই মেলার উদ্বোধন করা হয়। মিলন মেলার সূচনা করেন পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলার অনুসুয়া দাস সহ অন্যান্য কর্মী সমর্থকরা। এই মেলাকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম লক্ষ্য করা যায় মেলা প্রাঙ্গনে। এই মেলাতে বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা রয়েছে। এদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্যে দিয়ে মিলন মেলার সন্ধ্যাটি শেষ হয়। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/HdH_bn4jzeo